Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখায় কণ্ঠ দিলেন অরিজিৎ

মমতা বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ সিং । ছবি: সংগৃহীত

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৫ ডিসেম্বর। চমকে ভরপুর উৎসবের ২৯ তম আসরের থিম সং লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রীজাত আর সেই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। এবারই প্রথম অরিজিতকে কোন উৎসবের থিম সং গাইতে শোনা যাবে।

২৯ নভেম্বর রবীন্দ্রসদনে আয়োজিত সংবাদ সম্মেলনে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধনী অনুষ্ঠানের কথা জানান উৎসব কমিটি। এবারই প্রথম উৎসবের জন্য নতুন করে থিম সং করা হয়েছে। উদ্বোধনীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখায় উৎসবে থিম সং শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে উত্তর কুমার অভিনীত ‘দেয়া নেয়া’।

৫ ডিসেম্বর উৎসবে বিশেষ অতিথি হিসেবে আসছেন বলিউডের সালমান খান, জয়া বচ্চন, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা প্রমুখ।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান কলকাতা চলচিত্র উৎসবের বাংলাদেশ থেকে দেখানো হবে জেলেদের জীবনযুদ্ধ নিয়ে তৈরি ছবি সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা
0
Share