Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

মিশর যাত্রায় মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ বিজয়ী অনন্যা

ফাতিমা আক্তার অনন্যা | ছবি: সংগৃহীত

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৩ প্রতিযোগিতা। এই সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য মিশর পাড়ি দিতে যাচ্ছেন ফাতিমা আক্তার অনন্যা।

ফ্যাশন ডিজাইনিং-এ অনার্স শেষ করে একজন পেশাদার মডেল হিসেবে কাজ করে আসছেন অনন্যা। সম্প্রতি অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতাটি তাকে সুযোগ করে দিল বাংলাদেশকে বিশ্বের মঞ্চে তুলে ধরার। ফলশ্রুতিতে চলতি নভেম্বর মাসের শেষেই তিনি যাচ্ছেন মিশর। সেখানে ২৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিবেন তিনি।

ফাতিমা আক্তার অনন্যা | ছবি: সংগৃহীত

অনন্যা জানান, “আমার বাড়ি চট্টগ্রাম। আমি ছোটবেলা থেকেই প্রচুর এক্সট্রা কারিকুলাম এ যুক্ত ছিলাম। জাতীয় লেভেল অ্যাথলেট ছিলাম, ফর্মার ভলিবল খেলোয়াড় ছিলাম। এর সুবাদে অসংখ্য মেডেল এবং সার্টিফিকেট রয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার মা।”

প্রসঙ্গত, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ প্রতিযোগিতাটি আয়োজন করেছেন মিস টুরিজম বিউটি, যার প্রতিষ্ঠাতা প্রিয়তা ইফতেখার, দ্য ফ্ল্যাগ গার্ল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share