Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

মিঠুন চক্রবর্তীর যখন ‘কাবুলিওয়ালা’

‘কাবুলিওয়ালা’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

১ বছর পর ফের বড় পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সুমন ঘোষের পরিচালনায় ২০২৩ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘কাবুলিওয়ালা’।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং জিও স্টুডিও’র যৌথ প্রযোজনায় সিনেমাটিতে কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। পরিচালক সুমন ঘোষের সাথে দীর্ঘ ১১ বছর পর আবারও কোনও ছবিতে কাজ করছেন তিনি।

এরই মধ্যে ১৪ নভেম্বর প্রকাশিত হয়েছে ছবির পোস্টার। সেখানে কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসতে দেখা যাচ্ছে ছোট্ট মিনিকে।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘কাবুলিওয়ালা’য় রহমতের চরিত্রে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি মিনির চরিত্রে অভিনয় করেছেন ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। মিনির বাবা অরবিন্দের চরিত্রে থাকছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share