Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

‘মা লো মা’ গানের বিতর্ক নিয়ে কোক স্টুডিও বাংলার জবাব

‘মা লো মা’ গানের পোস্টার । ছবি: কোক স্টুডিও বাংলা

৩ মে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা ঝি লো ঝি’। প্রকাশ্যে আসার পর থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে গানটি। কিন্তু এরই মধ্যে বিতর্ক দানা বেঁধেছে গানটির প্রকৃত গীতিকার কে, তা নিয়ে।

কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘মা লো মা ঝি লো ঝি’ গানের মূল রচয়িতা দেওয়ান পরিবারের দুই সদস্য- সাগর ও আরিফ দেওয়ানের পূর্বপুরুষই‌। মূলত বাউল আবদুল খালেক দেওয়ানের গান এটি।

এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নেত্রকোনার সংস্কৃতিকর্মীরা। তাদের দাবি, এই গানের স্রষ্টা বাউল সাধক রশিদ উদ্দিন। তাদের ভাষ্যমতে, প্রায় শত বছর ধরেই গানটি ভাটি অঞ্চলে বাউল রশিদ উদ্দিনের লেখা হিসেবেই গাওয়া হচ্ছে।

গানটি নিয়ে এই ক্ষোভের বিষয়টি নিয়ে কোক স্টুডিও বাংলার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কোক স্টুডিও বাংলা একজন শিল্পীর সৃজনশীলতা ও মেধা সম্পদের মৌলিকত্বের গুরুত্ব অনুধাবন এবং মূল্যায়ন করে। আমাদের প্রতিটি গান সতর্কতার সাথে যাচাই করা হয় এবং ন্যায়সঙ্গত শিল্পীকে প্রাপ্য কৃতিত্ব দেওয়া হয়। ‘মা লো মা’ গানটি বাউল আবদুল খালেক দেওয়ানের লেখা। তার বংশধর আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান এই গানে পারফর্ম করেছেন।

বিবৃতিতে এরপর বলা হয়েছে, ‘মা লো মা’ নামে এই গানের আরও একটি সংস্করণ আছে, যা বাউল রশিদ উদ্দিনের লেখা। গান দুটির মধ্যে বিভ্রান্তি এড়াতে ‘মা লো মা’ গানটি প্রকাশের সময়ই ইউটিউবে গানটির বর্ণনায় রশিদ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৬০টি কেমোথেরাপির পর লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা বৃত্তান্ত বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা, সমাজসেবক এবং ‘নিরাপদ সড়ক চাই’…
ইলিয়াস কাঞ্চন

তদন্তের স্বার্থে সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ দিলেন আদালত

কবর থেকে লাশ উত্তোলন দেশের রূপালী পর্দার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে তাঁর মরদেহ কবর…
সালমান শাহর

‘আলফা’র টিজারে আলিয়া ভাটের চোখ ধাঁধানো অ্যাকশন

আলফা প্রকাশ্যে এসেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’র টিজার। টিজারে রীতিমত চমক দেখিয়েছেন…
'আলফা'র টিজারে আলিয়া ভাটের চোখ ধাঁধানো অ্যাকশন
0
Share