Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

মালিকাজান চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন রেখা

মনিষা কৈরালা ও রেখা (বাম থেকে) । ছবি: ডিএনএ

আলোচনায় সমালোচনায় শিরোনামে আছে সঞ্জয় লীলা বানসালির ওটিটি অভিষেক ‘হীরামান্ডি’।

আট পর্বের এই ওয়েব সিরিজে নারীদের জয়জয়কার দেখানো হয়েছে। তাওয়ায়েফ থেকে দেশের সৈনিক হিসেবে এই নারীদের পথনকশাকারী পরিচালক এখন আলোচনার শীর্ষে। সেই সাথে আলোচনায় আছে তার কাস্টিং। এই সিরিজের অন্যতম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মনিষা কৈরালা। সেই ‘খামোশি’ সিনেমার পর আবারও সঞ্জয়ের সাথে জুটি বাঁধলেন এই তারকা নায়িকা।

সিনেমার একটি দৃশ্যধারণের সময় বামে সঞ্জয় লীলা বানসালি ও ডানে মনিষা কৈরালা । ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

তবে তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। এক আলাপে অভিনেত্রী নিজেই জানান, এই চরিত্রের জন্য বানসালির প্রথম পছন্দ ছিলেন রেখা। পরে কালের স্রোতে মালিকাজান হয়ে পর্দায় ধরা দেন মনিষা।

আর তাতেই বাজিমাৎ। খোদ রেখা মনিষাকে ফোন করে জানিয়েছেন কথটা খুশি তিনি হয়েছেন এই চরিত্রে নেপালি সুন্দরীকে দেখে।

মনিষা জানান, রেখা তাকে বলেছেন তিনি চেয়েছিলেন যেন তার পরিবর্তে মনিষাই এই চরিত্রে অভিনয় করেন। রেখা ফোন করে চরিত্রে দারুণ অভিনয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসাও জানান।
মনিষা কৈরালা আরও জানান, রেখার ফোন পেয়ে অঝোরে কেঁদেছিলেন তিনি। এটাই তার প্রাপ্তি বলেও জানান তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৬০টি কেমোথেরাপির পর লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা বৃত্তান্ত বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা, সমাজসেবক এবং ‘নিরাপদ সড়ক চাই’…
ইলিয়াস কাঞ্চন

তদন্তের স্বার্থে সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ দিলেন আদালত

কবর থেকে লাশ উত্তোলন দেশের রূপালী পর্দার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে তাঁর মরদেহ কবর…
সালমান শাহর

‘আলফা’র টিজারে আলিয়া ভাটের চোখ ধাঁধানো অ্যাকশন

আলফা প্রকাশ্যে এসেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’র টিজার। টিজারে রীতিমত চমক দেখিয়েছেন…
'আলফা'র টিজারে আলিয়া ভাটের চোখ ধাঁধানো অ্যাকশন
0
Share