Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘণ চিত্রনায়িকা দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি | ছবি: ফেসবুক

২৯ নভেম্বর, প্রয়াত ঢালিউড অভিনেত্রী দোয়েলের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রীর মেয়ে, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে বাবা-মায়ের সাথে ছোটবেলার একটি স্থিরচিত্র শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না। কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে।’

চিত্রনায়িকা দীঘির ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

সবাইকে নিজের মায়ের জন্য দোয়া করতে উল্লেখ করে লিখেছেন, ‘অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

উল্লেখ্য, ২০০৯ সালের শেষ দিকে চিত্রনায়িকা দোয়েলের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। শেষদিকে তার শ্বাসকষ্টের সমস্যাও ভুগছিলেন তিনি। একের পর এক হাসপাতাল ঘুরে ২০১১ সালের ডিসেম্বরে চিরবিদায় নেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ইফতে আরা ডালিয়া দোয়েল। কিন্তু নিজের ছায়া ছোট দীঘির মাঝে রেখে গেছেন তিনি। তাইতো শিশুশিল্পী হিসেবে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেই সকলের নজর কেড়ে নিয়েছিল দোয়েল-সুব্রত কন্যা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share