Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

মাইলির ‘ইউজড টু বি ইয়াং’ গানের প্রশংসায় অ্যাডেল

বামে অ্যাডেল, ডানে মাইলি সাইরাস । ছবি: সংগৃহীত

২৫ আগস্ট প্রকাশিত হয়েছে পপ তারকা মাইলি সাইরাসের নতুন গান ‘ইউজড টু বি ইয়াং’। যা নিয়ে প্রশংসা শোনা গেলো আরেক পপ তারকা অ্যাডেলের মুখে।

চলছিল অ্যাডেলের লাস ভেগাস রেসিডেন্সির একটি শো। সেখানেই সাইরাসের গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ‘কিংবদন্তি’ বলে আখ্যায়িত করেছেন এই তারকা।

গায়িকা অ্যাডেল জানান, “আমি মাইলি সাইরাসের নতুন গানের প্রতি আকৃষ্ট হয়েছি, কেঁদেছিও। গানটি ভীষণ ভালো লেগেছে আমার।“ তিনি আরও যোগ করেন, “সাইরাস একজন কিংবদন্তি। আমি তাকে ভালোবাসি।“

এক তারকার আরেক তারকাকে নিয়ে প্রশংসা করা এই ভিডিওটি ইতিমধ্যেই ঘুরছে সবার সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে। ভক্ত ও অনুরাগীরা সেখানে করে যাচ্ছে একের পর এক মন্তব্য। পিছপা হননি স্বয়ং সাইরাসও। দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অ্যাডেলকে উদ্দেশ্য করে সেই ভিডিওতে মন্তব্য করেন তিনি।

জানা গেছে, আগে থেকেই সাইরাসের অনেক বড় একজন অনুরাগী অ্যাডেল। এরই ধারাবাহিকতায় নতুন গানেও মুগ্ধতা প্রকাশ করে দুই তারকার ভক্তদেরই মন জয় করলেন তিনি। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share