Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ভারতে ‘তুফান’ মুক্তি প্রসঙ্গে জিৎ

শাকিব খান ও ওপার বাংলার জিৎ | ছবি: ইটিভি

দেশে ‘তুফান’ ঝড়ের মাখেই ৫ জুলাই প্রতিবেশী দেশ ভারতেও হানা দিতে যাচ্ছে ‘তুফান’! এই সিনেমার দর্শকপ্রিয়তা নিয়ে সম্প্রতি কথা বলেন ওপার বাংলার সুপারস্টার জিৎ।

কলকাতার এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেন জিৎ। এক পর্যায়ে ভারতে শাকিব খানের ‘তুফান’ মুক্তি কে নিজের কম্পিটিশন হিসেবে দেখেন কিনা জানতে চাইলে অভিনেতা বলেন, ‘না, বাজার খোলা আছে যে কেউ আসতে পারে।’

অভিনেতার সাথে উত্তরে যোগ দেন তরুণ নির্মাতা সৌভিক কুণ্ডু। তিনি বলেন, ‘আমরা তো নব্বই দশকেই বাজার খুলে রেখেছি।’

এই সাক্ষাৎকারে তারা মজার ছলে উত্তর দিলেও। জবাব গুলোকে ভালোভাবে গ্রহণ করেন নি শাকিবিয়ানরা। তাই তো সেই ভিডিওর কমেন্ট বক্সেই বাক যুদ্ধে জড়িয়ে পড়েন শাকিব-জিৎ ভক্তরা।  

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। ২৮ জুন বিশ্বের ১৫টি দেশে সফলভাবে হাউসফুল শো চলছে ‘তুফান’-এর। এবার আরও শক্তি যুগিয়ে ভারতেও তাণ্ডব চালাতে প্রস্তুত রায়হান রাফির ‘তুফান’!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share