Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

বুর্জ খলিফায় ‘জাওয়ান’ সিনেমার ট্রেইলার

‘জাওয়ান’ সিনেমার পোস্টার ও সোশ্যাল মিডিয়া থেকে শাহরুখ খানের শেয়ার করা পোস্টের ছবি

খেতাব যেমন পেয়েছেন ‘বাদশাহ’, কাজও যেন তার এই খেতাবেরই পরিপূরক। বোঝাই যাচ্ছে, কথা হচ্ছে বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখ খানকে নিয়ে। কারণ মুক্তির অপেক্ষায় থাকা তার সিনেমা ‘জাওয়ান’-এর ট্রেইলার প্রকাশ পেতে যাচ্ছে বুর্জ খলিফায়!

দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফায় শাহরুখের আগমন নতুন বিষয় নয়। এর আগেও তার ‘পাঠান’ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়েছিল সেখানে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ‘জাওয়ান’ সিনেমার ট্রেইলারও মুক্তি দেওয়া হবে সেখানে। 

কিং খানের আসন্ন এই সিনেমার কথা তো এখন সবারই জানা। ছবিটি মুক্তির তারিখও তো এসেছে এগিয়ে। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’। তবে এতদিনে কেনো কথা হচ্ছে ট্রেইলার নিয়ে? যেকোনো ছবির ট্রেইলার সাধারণত তো অনেক আগেই প্রকাশ পায়। হ্যাঁ, এতদিন পর ট্রেইলার মুক্তি দেওয়ার ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নিয়েছেন শাহরুখ ও এই ছবির সাথে সংশ্লিষ্টরা।  

তাহলে কবে প্রকাশিত হতে যাচ্ছে ‘জাওয়ান’ সিনেমার ট্রেইলার? 

তারিখ- ৩১ আগস্ট। 

সময়- দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টা।

শাহরুখ খান নিজেই তার সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল হ্যান্ডেল থেকে জানিয়েছেন ট্রেইলার মুক্তির দিনক্ষণ। সাথে সাথে ভক্তরাও বুর্জ খলিফায় নিজের পছন্দের অভিনেতার ঝলক দেখার সাক্ষী হয়ে থাকতে সময়টি মার্ক করে নিয়েছেন যার যার ক্যালেন্ডারে। দুবাইবাসী তো সামনে থেকে সাক্ষী হতে পারবেনই, আর যারা উপস্থিত হতে পারবেন না তাদের জন্য ইন্টারনেটের মাধ্যমে দেখানো হবে সেই দৃশ্য।

এদিকে বুর্জ খলিফায় ট্রেইলার প্রকাশের ঘোষণা দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেন, “জাওয়ানের উদযাপন আমি আপনাদের সাথে সেলিব্রেট করব না, এটা অসম্ভব। আমি আসছি বুর্জ খলিফায়, ৩১ আগস্ট ঠিক রাত ৯টায়। আসুন জওয়ানকে সেলিব্রেট করুন আমার সাথে। যেহেতু ভালোবাসাই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, তাহলে আসুন ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন, আসুন লাল রঙ পরি… কি বলেন? তৈরি তো!”

অর্থাৎ লাল রঙের পোশাকে আগস্ট মাসের শেষদিন বলিউড বাদশাহ’র সাথে ভক্ত ও অনুরাগীরা মিলে উদযাপন করতে যাচ্ছেন ‘জাওয়ান’ সিনেমাকে! এর মধ্য দিয়েই আরেকটি দারুণ ঘটনার স্বয়ংদ্রষ্টা হতে যাচ্ছেন সবাই।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share