Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন জোভান

ফারহান আহমেদ জোভান | ছবি: সংগৃহীত

১২ জানুয়ারি আচমকা বিয়ের খবর জানিয়ে ভক্ত ও অনুরাগীদের বিশাল এক সারপ্রাইজ দেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। সারপ্রাইজ দিলেও নববধূর নাম ও পরিচয় প্রকাশ না করে তিনি রীতিমত সাসপেন্স রাখেন তার বিয়ে নিয়ে। অবশেষে নীরবতা ভেঙেছেন জোভান।

নীরবতা ভাঙলেও ৩১ জানুয়ারির আগে বিয়ে নিয়ে কিছুই বলবেন না বলে জানান জোভান। অভিনেতার ভাষ্যমতে, “সবকিছুর ব্যাপারে আগামী ৩১ জানুয়ারির পর কথা বলবো। এজন্য এখনই কিছু বলতে পারছি না আমি। আর এখন বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হচ্ছে। অনুভূতি বলেন আর যাই বলেন, কিছুই বলতে পারবো না আপাতত।”

এর আগে জোভানের বিয়ে নিয়ে জানা যায়, ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। জোভানের বিয়েতে বর পক্ষ ও কনে পক্ষ থেকে কয়েকজন আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

বিয়ের দিন রাতে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর চেহারা আড়ালে রেখেই বিয়ের ছবি পোস্ট করেন অভিনেতা। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “আমরা উভয়ে আলহামদুলিল্লাহ্, কবুল বললাম।“ সাথে তিনি জুড়ে দিয়েছিলেন একটি ভালোবাসার ইমোটিকন। পরবর্তীতে জোভান তার ফেসবুক হ্যান্ডেলের কভার পিকচার বদলে পোস্ট করেন বিয়ের আরেকটি ছবি। এই ছবিতেও নববধূকে আড়ালে রাখা হলেও এতে ট্যাগ করা ফেসবুক আইডি থেকে জানা গেছে, অভিনেতার স্ত্রীর নাম- সাজিন আহমেদ নির্জনা।

বিশেষ সূত্রের খবর অনুযায়ী, অনেকটা বড় করে বৌ ভাতের আয়োজন করতে পারেন জোভান। আয়োজনটি হবে রাজধানীতেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল

শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার- মিথিলা রহস্য

রকস্টারের দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলার রসায়ন রকস্টারের দ্বিতীয় টিজার এ এবার শুধু শাকিব খানের রকস্টার রূপ নয়,…
শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার, মিথিলা রহস্য
0
Share