Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

বিয়ের পিঁড়িতে ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি

অবন্তি সিঁথি ও তার বর । ছবি: সংগৃহীত

১৫ ডিসেম্বর হঠাৎ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ‘সারেগামা’র শিসকন্যা খ্যাত অবন্তি সিঁথি। পাত্র লন্ডনপ্রবাসী অমিত দে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠান আয়োজিত হয়।

বিয়ে প্রসঙ্গে অবন্তি বলেন, “বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ। মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি।”

নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ চেয়ে কণ্ঠশিল্পী বলেন, “অমিত ও আমার একসাথে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে। গানটা শেষ অবধি হয়নি, কিন্তু আমাদের বিয়েটা হয়েছে।”

উল্লেখ্য, ছোট বেলা থেকে গানের সাথে জড়িয়ে আছেন অবন্তি, অংশ নিয়েছেন বেশ কিছু রিয়্যালিটি শো-তেও। তবে তার পরিচিতি আসে জি বাংলার ‘সারেগামাপা’ থেকে। খালি গলায় কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি গাইতে গাইতে ফয়েল পেপার, ধাতব মুদ্রা আর প্লাস্টিকের দুটি কাপকে বাদ্যযন্ত্র বানিয়ে বাজানোর মাধ্যমে নজর কাড়েন সবার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share