Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

বিয়ের ট্রল নিয়ে কী বললেন পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী । ছবি: সংগৃহীত

পরমব্রত-পিয়া চক্রবর্তী দম্পতির বিয়ের ২ সপ্তাহ কেটে গেলেও ট্রলকারীদের কাছে তারা এখনও হট টপিক। এতদিন পর অবশেষে এইসব ট্রল নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

সম্প্রতি নিজের মধুচন্দ্রিমা থেকে ফিরে এক সংবাদ সম্মেলনে পরমব্রত বলেন, “বিয়ের পর এমন এক অদ্ভুত সিচুয়েশনের মধ্যে রয়েছি, যা বলে বোঝানো যাবে না। একদিকে যেমন আমাদের বিবাহিত জীবন সুখী হওয়ার শুভেচ্ছা আসছে, অন্যদিকে ট্রলিংয়ের বন্যা বয়ে গেছে। কী করব, কী বলব, ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ আমি ট্রলিং ফলো করি না এবং সেই সময়ও আমার নেই।”

তিনি আরও বলেন, “কাছের মানুষদের কাছ থেকে, বন্ধু-বান্ধবদের কাছ থেকে ট্রলিংয়ের বিষয় শুনতে পাচ্ছি এবং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। আবার বহু প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব অনুরাগীরা আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম একটা সপ্তাহ এই শুভেচ্ছা ও ট্রলিংয়ের ব্যালেন্সটা সামলাতেই চলে যায়। তারপর বাইরে ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো সময় কাটিয়েছি; মাত্র দেশে ফিরেছি।”

উল্লেখ্য, সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেতা পরমব্রত। এর পর থেকেই তাদের নিয়ে নানান রকম ট্রলের শুরু।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share