Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বাংলাদেশকে অভিনন্দন জানালেন বিটিএস তারকা জাংকুক

জাংকুক । ছবি: ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের এতদিনের উত্তাল পরিস্থিতি নিয়ে দেশের তারকারা তো বটেই, উদ্বিগ্ন ছিলেন দেশের বাইরের তারকারাও। এই তালিকায় আছেন বিটিএস তারকা জাংকুক। ছাত্রদের আ’ন্দো’ল’নের সাথে প্রথমে উদ্বেগ প্রকাশ করার পর এবার তাদের বিজয়ে অভিনন্দন জানালেন গায়ক।

৫ আগস্ট নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জাংকুক বাংলাদেশের উদ্দেশে একটি পোস্ট করেন। গায়ক তার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইংরেজিতে লেখেন, ‘অভিনন্দন। আমি খুবই আনন্দিত যে আপনাদের ত্যাগের প্রতিফলন ঘটেছে। তবে যে বাবা-মায়েরা তাদের ছোট বাচ্চাদের হারিয়েছেন তাদের জন্য দুঃখিত।’

জাংকুকের পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

এর আগে ৪ আগস্ট তিনি বাংলাদেশের অবস্থা নিয়ে প্রার্থনা করে ফেসবুকে লিখেছিলেন, ‘বাংলা‌দে‌শের মানুষ ক‌ঠিন সময় পার ক‌র‌ছে, আমি তাঁ‌দের জন্য প্রার্থনা কর‌ছি। তোমা‌দের মঙ্গল কামনা কর‌ছি।’

জাংকুকের পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

বিশ্বজুড়েই বিটিএসের বেশ জনপ্রিয়তা রয়েছে। কোরিয়ান তারকা শিল্পীদের মাঝে শীর্ষ তিনজনের একজন ‘ড্রিমারস’ খ্যাত জাংকুক। একারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ নিয়ে জাংকুকের পোস্ট দুটি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে বাংলাদেশি ভক্তদের দেখা গেছে এ তারকাকে ধন্যবাদ জানাতে।

প্রসঙ্গত, ৫ আগস্ট ইতিহাসের সাক্ষী হয়েছেন বাংলাদেশের জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে নতুন অধ্যায়ের সূচনা হয় বাংলাদেশে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share