Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বহুবছর ধরেই প্রেম করছেন জয়া আহসান

বহুবছর ধরেই প্রেম করছেন জয়া আহসান

বাংলাদেশী অভিনেত্রীদের মধ্যে এই মুহুর্তে সবচেয়ে ব্যস্ত ও দক্ষ অভিনেত্রী জয়া আহসান। গেল ঈদের ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমার প্রচার উপলক্ষে বাংলাদেশি অভিনেত্রী কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা জানিয়েছেন জয়া আহসান। বহুবছর ধরেই প্রেম করছেন জয়া আহসান । তাদের সম্পর্কের গল্প, প্রেমের মুহূর্ত এবং সাম্প্রতিক প্রকাশিত তথ্যের বিস্তারিত জানতে পড়ুন। এ ছাড়া জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনা।

জয়া আহসান

জয়া আহসানের জীবনে জীবনে বিশেষ কেউ আছেন কি না এমন প্রশ্নে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।‘ তিনি কে বা কি তার নাম জানতে চাইলে নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী। তবে জানান তার ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন।

বহুবছর ধরেই প্রেম করছেন জয়া আহসান

প্রাইভেট পারসন

তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

বহুবছর ধরেই প্রেম করছেন জয়া আহসান

সঙ্গীর কোন একটা বিষয় পছন্দ করেন—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘সে অনেক শান্ত। সে জন্যই হয়তো আমি তাকে পছন্দ করেছি।’
বিশেষ মানুষকে বিয়ে করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি।’

তাহলে জয়া বিয়ের জন্য তৈরি নন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’ অতীতের তিক্ততাকে এর জন্য কিছুটা দায়ী করেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share