Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর হতে ধারণ করা বিভিন্ন স্থিরচিত্র । ছবি: সংগৃহীত

২০২৩ সালের ১৪ নভেম্বর জমকালো আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বসেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৭তম আসর। ফেরদৌস-পূর্ণিমা’র সঞ্চালনায় নাচ,গানে মঞ্চ মাতান তারকারা।

অনুষ্ঠানের শুরুতে বিজয়ীদের হাতে হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রদান শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে মঞ্চে সলো পারফর্ম করেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জা। অন্যদিকে দ্বৈত পারফর্মে মঞ্চ মাতান সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরী, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচল।

কণ্ঠশিল্পী বালাম ও কোনাল দ্বৈতভাবে শুনিয়েছেন ‘ও প্রিয়তমা’ গানটি। কালজয়ী গান ‘তুমি যে আমার কবিতা’ পরিবেশন করেছেন সংগীতশিল্পী লিজা ও সাব্বির।

উল্লেখ্য, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে ‘হাওয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমায় অভিনয় করে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। অন্যদিকে আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী রোজিনা ও মুক্তিযোদ্ধা খসরু।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পর্দা নেমেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

৯ দিনে প্রদর্শিত হয় ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র পর্দা নেমেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রবিবার বিকেলে…
পর্দা নেমেছে ঢাকা চলচ্চিত্র উৎসবের

ডাকসুর কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে বিতর্ক

বিনা মূল্যে সিগারেট বিতরণে তীব্র সমালোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ নিয়ে চলছে…
ডাকসুর কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে বিতর্ক
0
Share