Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বন্যার্তদের সহায়তায় সিনেমার প্রদর্শনী

‘জীবন সংগ্রামের ছবি’ আয়োজনের পোস্টার

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটি। তাদের উদ্যোগে আগামী ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে। সেই চলচ্চিত্র দেখে যে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। সেই অর্থ চলে যাবে বন্যার্ত ব্যক্তিদের সহায়তায়।

শুক্রবার, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে চার ঘণ্টাব্যাপী চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। সিনেমা প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। সিনেমাগুলোর প্রদর্শনী হবে চারটি ধাপে। প্রথম সেশনে দেখানো হবে ছয়টি চলচ্চিত্র।

  • ইভান মনোয়ার পরিচালিত ‘দ্য সাউন্ড ইজ লাউড’
  • ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে’
  • গোলাম রাব্বানীর ‘আনটাং’
  • মাশরুর পারভেজের ‘ইউর আইস’
  • কামরুল আহসানের সিনেমা ‘ঘরে ফেরা’
  • এ কে এম জাকারিয়ার পরিচালনায় ‘ইতি সালমা’

দ্বিতীয় সেশনে থাকবে চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রদর্শনী।

  • অপরাজিতা সংগীতার ‘ছাড়পত্র’
  • চৈতালি সমাদ্দারের ‘লাইক অ্যা মুভি’
  • আরিফুর রহমানের ‘রোকাইয়া’
  • জাহিদুর রহমানের ‘ওমর ফারুকের মা’

এ ছাড়া তৃতীয় সেশনে দেখানো হবে তিনটি সিনেমা।

  • লিটন করের পরিচালনায় ‘আই সি ইউ’
  • রাকায়েত রাব্বী ‘হাওয়াই মিঠাই’
  • এন রাশেদ চৌধুরীর পরিচালনা ‘বিস্মরণের নদী’

চতুর্থ ও শেষ পর্বে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এগুলো হলো: আমিনুর রহমানের ‘কমলাপুরাণ’ ও মোল্লা সাগর পরিচালিত সিনেমা ‘সাইরেন’। আয়োজকেরা জানিয়েছেন, বিশেষ কারণে সূচি পরিবর্তন হতে পারে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share