Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

বন্যহাতির আক্রমণ সজল-বুবলীর শুটিংয়ে

বেশ কিছুদিন ধরে ‘শাপলা শালুক’ নামে একটি সিনেমার শুটিং করছেন আব্দুন নূর সজল ও শবনম বুবলী। শুটিং হচ্ছে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে পাহাড়ি এলাকায়। শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন এর অভিনেতা।

সজল জানান, গতকাল তাদের সেটে এক দল বন্যহাতি আক্রমণ করেছিলেন। তবে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

অভিনেতা গণমাধ্যমকে বললেন, শেরপুরের নালিতাবাড়ীর দিকে শুটিং করছি গত ৯ দিন ধরে। পাহাড়ি এলাকায় শুটিং করা ভীষণ কঠিন। আমরা যেখানে শুটিং করছি সেখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে, যেটা ভীষণ রিস্ক। এর আগেও এদের আক্রমণে কয়েকজন মারা গেছে এখানে’।

তিনি আরো বলেন, আমাদের সেটে গতকাল প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা চলে যায়। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারো। তবে সার্বক্ষণিক একটা আতংকে থাকতে হচ্ছে। এরমধ্য দিয়েই শুটিং করছি।

অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের এই ছবিটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এই সিনেমার মধ্য দিয়ে শবনম বুবলীর সঙ্গে প্রথমবার জুটি হয়েছেন সজল।

সজল জানান, বেশ অনেক দিন আগেই সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নিয়ে তিনি নিজে অনেক বেশি এক্সাইটেড।

বললেন, একদমই নতুন গল্প, নতুন চরিত্র। এই ছবির মধ্য দিয়ে অনেক বছর পর অ্যাকশন করছি। এখন তো ছবিটির গল্প কিংবা চরিত্র নিয়ে কিছু বলতে পারবো না। তবে এটুক বলতে পারি, এরকম একটি চরিত্রই আমি খুজছিলাম, যেটার জন্য নিজেকে অন্যরকমভাবে উপস্থাপন করা যাবে। যেহেতু অ্যাকশন বেইজড রোমান্টিক সিনেমা তাই এর জন্য আমাকে অ্যাকশন নিয়ে আলাদা প্রস্তুতিও নিতে হয়েছে। আমি অনেক বেশি এক্সাইটেড ছবিটা নিয়ে।

শবনম বুবলীর সঙ্গে প্রথমবার জুটি, অভিজ্ঞতা জানাতে গিয়ে এই নায়ক বলেন, খুবই অসাধারণ। বুবলী ভীষণ মিষ্টি একটা মেয়ে, কো-অপারেটিভ। কাজের ব্যাপারে সে অনেক সিরিয়াস এবং ডেডিকেটেড। এখন পর্যন্ত যে কয়েকদিন শুটিং করেছি আমরা, তাকে আমার অসম্ভব ভালো মনে হয়েছে।

‘শাপলা শালুক’ সিনেমায় আরো অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। জানা গেছে, শেরপুর ছাড়াও ঢাকা এবং দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যায়ন হবে। কবে শেষ হবে শুটিং তা জানা যায় নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা
0
Share