Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

ফের আলোচনায় সিমরিন লুবাবা

শিশুশিল্পী সিমরিন লুবাবা ও পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির | ছবি: ফেসবুক

জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা কারনে-অকারনে প্রায়ই থাকেন আলোচনায়। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সাথে নিজের তুলনা করে ফের কটাক্ষের শিকার হচ্ছেন এই শিশুশিল্পী।

৩ অক্টোবর নিজের ভেরিফেয়েড ফেসবুক পেজে হানিয়া আমিরের সাথে নিজেকে তুলনা করে লুবাবা জানতে চেয়েছেন ‘আমি নাকি দেখতে হানিয়া আমির এর মতো। আসলেই কি তাই?’এর পরেই শুরু নেটিজেনদের নানান মন্তব্য। কেউ কেউ বলেছেন লুবাবা দেখতে আসলেই সুন্দর। আবার কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান।


গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় একবার সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনকে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেও হয়েছিলেন ট্রলের শিকার। এছাড়া মুজিব সিনেমা দেখে লুবাবার কেন্দে দেওয়ার কথা এখনও রয়েছে মানুষের মুখে মুখে।

প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা অল্প বয়সেই আসেন ক্যামেরার সামনে। মিষ্টি চেহারা ও দাদুর পরিচয়ে বেশ কম সময়েই পান পরিচিতি। তবে ছোট বয়সে বুঝে না বুঝে বলে ফেলা কথায় তাকে থাকতে হয়েছে আলোচনায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share