Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২৮, ২০২৬

ফের আরেক নতুন তুর্কি সিরিয়াল আসছে বাংলায়

‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকের একটি দৃশ্য

‘আশ্ক ইয়েনিদেন’ শিরোনামের তুরস্কের জনপ্রিয় সিরিয়ালটি ১ জুলাই থেকে নাম বদল করে দেশের টিভি চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে বাংলায়।

১ জুলাই অর্থাৎ আগামী সোমবার থেকে সপ্তাহের সাতদিন দীপ্ত টিভির পর্দায় প্রচার হতে যাচ্ছে তুর্কি সিরিয়ালের বাংলা সংস্করণ ‘ভালোবাসা ফিরে এলো’।

ওয়ি ধারাবাহিকের গল্পে দেখা যাবে, সাগরের ত্রাস ‘তেজী শেভকেতের’ মেয়ে যেইনেপ, বাবার ভয়ে ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় যুক্তরাষ্ট্রে। সেখানে গর্ভে আসে অনাকাঙ্ক্ষিত সন্তান যাকে পৃথিবীর বুকে আনতে অস্বীকৃতি জানায় তার প্রেমিক। শেষমেশ সব ছেড়ে আদরের সন্তানকে কোলে নিয়ে একাই নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যেইনেপ। আসার পথে বিমানে পরিচয় হয় ইস্তাম্বুলের স্বনামধন্য শেকেরজিযাদে পরিবারের ছেলে ফাতিহর সঙ্গে। পরিবারের নানান স্বপ্ন আর প্রত্যাশার বোঝা থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা ফাতিহ অনেকটা মরিয়া হয়েই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে যেইনেপকে। এখান থেকেই শুরু হয় যেইনেপ আর ফাতিহর গল্প।

সিরিয়ালটিতে বিভিন্ন চরিত্রে বাংলায় কণ্ঠ দিয়েছেন, নাহিদ আখতার ইমু (যেইনেপ), মশিউর রহমান দিপু (ফাতিহ), মোর্শেদ সিদ্দিকী মরু (অ্যারতান), জয়শ্রী মজুমদার লতা (সেলিন), খায়রুল আলম হিমু(ওরহান)-সহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা

আগামী ২৯ জুন আসছে মুক্তি পাচ্ছে চ্যাম্পিয়ান নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরছেন বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও…
নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম
0
Share