Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

প্রভাসের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দিশা

দিশা পাটানি ও প্রভাস | ছবি: ইনস্টাগ্রাম

২৭ জুন ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকে সিনেমার পাশাপাশি নেটপাড়ায় জোর গুঞ্জন চলছে প্রাক্তন প্রেমিক টাইগার শ্রফকে ভুলে দক্ষিণী অভিনেতা প্রভাসের প্রেমে মেতেছেন দিশা পাটানি। এবার সেই প্রসঙ্গে কড়া জবাব দিলেন অভিনেত্রী।

গুঞ্জনের শুরুটা হয় দিশার ভাইরাল হওয়া একটি ছবি থেকে, যেখানে অভিনেত্রীর হাতে ‘পিডি’ লেখা একটি ট্যাটু করা। ইনস্টাগ্রাম ভাইরাল এই ছবির কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছিল নেটিজেনদের নানান কমেন্ট।

নেটিজেনদের সেই সব জল্পনা নিয়ে দিশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ট্যাটু করা ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি। বোঝার চেষ্টা করছি এত আনন্দ কীসের।’

এই ক্যাপশন থেকে বোঝা কঠিন ঠিক কি বোঝাতে চেয়েছেন দিশা। অন্য দিকে এই গুঞ্জনে এখনও নিরব রয়েছেন প্রভাস নিজেও।  

প্রসঙ্গত, ৬০০ কোটি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির আগেই তুলে নিয়েছিল ৪০০ কোটি টাকা। ‘কাল্কি’ নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে মহাভারতের অশ্বথামার চরিত্রে দেখা গেছে অমিতাভকে। খল চরিত্রে আছেন কমল হাসান। দিশা পাটানি ছাড়া ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল

শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার- মিথিলা রহস্য

রকস্টারের দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলার রসায়ন রকস্টারের দ্বিতীয় টিজার এ এবার শুধু শাকিব খানের রকস্টার রূপ নয়,…
শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার, মিথিলা রহস্য
0
Share