Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

পাপারাজ্জিদের কবলে টেইলর সুইফট ও ট্রাভিস  কেলসি

ট্রাভিস কেলসির সাথে টেইলর সুইফট

প্রেমিক ট্রাভিস কেলসির সাথে প্রথমবারের মত পাপারাজ্জিদের ক্যামেরাতে ধরা পড়লেন টেইলর সুইফট।

মার্কিন এ ফুটবলারের সাথে ১৪ অক্টোবর নিউইয়র্কের নোবুতে নৈশভোজ করার সময় সংবাদকর্মীদের ক্যামেরাতে ধরা পড়েন টেইলর ।

এর আগে দুই তারকাকে স্যাটারডে নাইট লাইভে  দেখতে পায় দর্শক। ন্যাশনাল ফুটবল লিগের দুইটি আলাদা ভাগেও টেইলর সুইফট ও ট্রাভিস কেলসিকে দেখতে পেয়েছিল তাদের অনুরাগীরা।

শোনা গেছে, এর আগে ট্রাভিস কেলসির জন্মদিনের পর তার সাথে  দেখা করার জন্য ৬ অক্টোবর ন্যাশভিল থেকে কানসাস সিটিতে আসেন টেইলর সুইফট।  

 সেপ্টেম্বরের ২৪ তারিখে ও ১ অক্টোবরে অনুষ্ঠিত ট্রাভিসের দুইটি ম্যাচেও উপস্থিত ছিলেন টেইলর।  

তাদের দুইজনের সম্পর্ককে নিয়ে গণমাধ্যমের মাতামাতি দেখার পর ন্যাশনাল ফুটবল লীগ ২০২৩ সালে অক্টোবর মাসে একটি বিবৃতি জারি করতেও বাধ্য হয়ে যায়। 

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত  মডেল কায়লা নিকোলের সাথে সম্পর্কে ছিলেন ট্রাভিস। মার্কিন অভিনেত্রী কেট আপটনের সাথে  ২০২০ সালে তার  সম্পর্কের খবরে সয়লাব হয়েছিল গণমাধ্যম।

অপরদিকে এইবছরের শুরুতেই ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সাথে ছয় বছরের সম্পর্কের ইতি টানেন টেইলর। গায়িকার সাথে ব্রিটিশ সঙ্গীত শিল্পী ম্যাটি হিলির সম্পর্কও খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি।

তবে  টেইলর ও ট্রাভিসের সম্পর্কের খবরে বরাবরই উত্তাল হয়ে আছে নেটপাড়া। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ হলেন দর্শকরা

জয়া আহসানের নতুন ছবি সম্প্রতি বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয়…
জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ

ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক জানিয়েছেন শাকিব খান

জাভেদের মৃত্যুতে শাকিব খান আজ বুধবার বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ…
ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক

পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’- অভিনেতা জাভেদের নামে

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন দীর্ঘদিন ক্যানসার অসুস্থতায় থাকার পর আজ ২১ জানুয়ারি সকালে চলচ্চিত্র অভিনেতা…
পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’
0
Share