Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

পরীমনির রহস্যে ঘেরা স্ট্যাটাস

গত কয়েকদিন ধরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে নায়িকা পরীমণির জীবনে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রহস্যে ঘেরা একটি স্ট্যাটাস দিয়ে আবারো সবার মনে প্রশ্নের জন্ম দিয়েছেন পরীমনি। তার নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, “সমস্ত যুদ্ধের ময়দান জয় করে আসা মানুষটাও যে ওই এক নিবেদিত প্রেমের কাছে হেরে যায়’। ডোন্ট মিস মি বিচ’। অবশ্য স্ট্যাটাসটি কিছুক্ষণ পরে ডিলিটও করে দেন তিনি।

কিন্তু কার উদ্দেশ্যে পরীর এই স্ট্যাটাস? কার প্রেমের তরে হেরে গেলেন পরীমনি?  তা যেন এক রহস্যই।

ডিলিট করা পরীমণির স্ট্যাটাস ও অন্যান্য | ছবি: ফেসবুক

এর আগে গত ২৬ জানুয়ারি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা পরিমণির বিরুদ্ধে  মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সেই মামলায় পরের দিন জামিন পাওয়ার পরেই আজ মঙ্গলবার রহস্যে ঘেরা একটি স্ট্যাটাস দিয়ে আবারো সবার মনে প্রশ্নের জন্ম দিয়েছেন পরীমনি। 

 অবশ্য, গত শনিবার রাতে পরীমনি তার ফেসবুকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া টাঙ্গাইলের ঘটনা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এরপর পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানো মামলার  অভিযোগের ভিত্তিতে গত  ২৫ জানুয়ারি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে পরের দিন আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। তারপরেই আজ মঙ্গলবার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এক রহস্যের জাল তৈরি করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share