Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

নিউইয়র্কে ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’র ষষ্ঠ আসর

‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’- তে বক্তব্য রাখছেন চয়নিকা চৌধুরী

নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এস্টেটে অবস্থিত ‘দ্য মেরি  লুইস একাডেমি’-তে অনুষ্ঠিত হয়ে গেল ‘ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’।

‘শোটাইম মিউজিক’ দ্বারা আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানটি ৭ অক্টোবর শুরু হয় ।

যুক্তরাষ্ট্রের  বাংলাদেশ রাইটার্স ক্লাবের ব্যবস্থাপনায় এবং  বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে দশ-পনেরোটি প্রকাশনা সংস্থার অংশ নেওয়ার কথা গণমাধ্যমের বরাতে জানা গেছে। বইমেলাটিতে হুমায়ূন আহমেদ ছাড়াও প্রবাসী বাঙালি লেখকসহ বাংলা সাহিত্যের প্রায় সব লেখকের বই পাওয়া যাবে বলেও শোনা গেছে।

নভেম্বরের ১৩ তারিখে  হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকীকে সামনে রেখে ২৮ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে অক্টোবরের ৭ ও ৮ তারিখে ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’ শীর্ষক অনুষ্ঠানের ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ ‘শোটাইম মিউজিক’।

৭ অক্টোবর অনুষ্ঠানটির প্রথম দিনে বক্তব্য রাখেন চয়নিকা চৌধুরী। এদিন এস আই টুটুলের মত শিল্পীরা নিজেদের পারফরম্যান্স দিয়ে মঞ্চ মাতাতে ব্যস্ত ছিলেন। আবু সাইদ রতনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অতিথির আসন গ্রহণ করেছিলেন ড পূরবী বসু, লুৎফর রহমান রিটন ও ফরহাদ হোসেন। অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণে পরিণত হয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত জাদুশিল্পী জুয়েল আইচ।  তার জাদুতে বরাবরই মন্ত্রমুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share