Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

নিউইয়র্কের রেস্তোরাঁ ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

মনীশ কে গোয়েলের সাথে প্রিয়াঙ্কা চোপড়া

নিউইয়র্কের অবস্থিত ‘সোনা’ রেস্তোরাঁর অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।রেস্তোরাঁটি খোলার দুই বছরের মাথায় এ সিদ্ধান্ত নিলেন সাবেক এ বিশ্বসুন্দরী।

তাহলে ভারতীয় খাবারের স্বাদ নিউইয়র্কে পৌঁছানোর দায়ভার এবার কার উপর বর্তাবে?

গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রিয়াঙ্কার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার মনীশ কে গোয়েল  এখন থেকে ‘সোনা’র সার্বিক পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছেন।মনীশ তার বন্ধু প্রিয়াঙ্কাকে ‘সোনা’র সাথে এতদিন  যুক্ত থাকার  জন্য গণমাধ্যমে  নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

রেস্তোরাঁর ব্যবসা থেকে সরে দাঁড়ালেও প্রিয়াঙ্কা চোপড়ার কাঁধে রয়েছে  হোমওয়্যার ব্র্যান্ড ‘সোনা হোম’  পরিচালনার দায়িত্ব। এছাড়া ‘পার্পল পেবল পিকচারস’ নামের একটি প্রযোজনা সংস্থা ও ‘অ্যানোমেলি’ নামের একটি হেয়ার কেয়ার ব্র্যান্ডের মালিকানাও রয়েছে সাবেক এ বিশ্বসুন্দরীর নামে। 

অভিনেত্রী কিছুদিন ধরে ‘সিটাডেল’ ও  ‘হেডস অফ স্টেট’- এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিছুদিন আগে স্বামীর কনসার্টে অংশগ্রহণের জন্য খবরের শিরোনামে পরিণত হয়েছিলেন প্রিয়াঙ্কা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share