Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

নারী পাচারের গল্প নিয়ে আসছে নওশাবা

নওশাবা আহমেদ ও ‘মেঘনা কন্যা’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

১৭ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’। নারী পাচারকে কেন্দ্র করে দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি সিনেমাটি। যৌথ প্রযোজনায় আছে আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স।

নির্মাতা ফুয়াদ জানান, “নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানের নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্নপূরণের গল্প।”

এক সময়ের ব্যস্ত মডেল নওশাবা আহমেদ। নাটকে কাজ করলেও সিনেমায় খুব বেশি কাজের সুযোগ পাননি তিনি। সেই বিচারে এবার বেশ বড় পরিসরে দেখা যাবে নওশাবাকে। প্রথমবার কোনো চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি।

কাজী নওশাবা আহমেদ ছাড়াও ‘মেঘনা কন্যা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share