Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

নচিকেতার জন্মদিনে জয়ের বিশেষ ঘোষণা

নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার (বাম থেকে) । ছবি: ফেসবুক

১ সেপ্টেম্বর ছিল শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন। ওপার বাংলার গায়কের বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ এক ঘোষণা দিলেন এপার বাংলার সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

নচিকেতার জন্মদিনে জয় তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তার ‘নচিদা’-র উদ্দেশে একটি পোস্ট করেন। পাশাপাশি সুসংবাদটিও ভাগাভাগি করে নেন। দুজনের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে ক্যাপশনে জয় লেখেন, ‘শুভ জন্মদিন নচিদা! আজ বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তীর উনষাটতম জন্মদিন। এই সুন্দর দিনে সবার সাথে একটি সুসংবাদ ভাগ করে নিতে চাই।’

জয় শাহরিয়ারের পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

এরপরই জয় লেখেন, ‘আসন্ন বইমেলায় আমার লেখনিতে Aajob Prokash – আজব প্রকাশ থেকে প্রকাশ পেতে যাচ্ছে নচিকেতা চক্রবর্তীর আত্মকথনমূলক জীবনীগ্রন্থ “এই বেশ ভালো আছি”।’

জয় শাহরিয়ারের পোস্টে অনেককেই দেখা যাচ্ছে নচিকেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

দুই বাংলার এই দুই গায়কের হৃদ্যতা বেশ পুরনো। দ্বৈত কণ্ঠে গান গেয়ে বরাবরই দর্শকদের মন জয় করে থাকেন এই দুই সংগীত তারকা। এবার নচিকেতার আত্মকথনমূলক জীবনীগ্রন্থ প্রকাশের মাধ্যমে যেন আরও একবার তাদের হৃদ্যতার বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share