Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ধর্ষণ মামলায় নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

আজ ২০ মে ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া গায়ক মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

এর আগে গতকাল রাত দুইটায় অভিযান চালিয়ে নোবেলকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বেলা আড়াইটার দিকে নোবেলকে সিএমএম আদালতে আনা হয়। বেলা তিনটার দিকে তাকে আদালতকক্ষে তোলা হয়। ডেমরা থানার পুলিশ নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেছিল আদালতে। অন্যদিকে নোবেলের পক্ষে আদালতে জামিনের আবেদন জানানো হয়।  

উভয় পক্ষের শুনানি শেষে নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করে পুলিশ। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সারেগামাপা’য় অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন এই গায়ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share