Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

দেশে ফিরলেই পরীর সাথে দেখা করবেন মারুফ

পরীমণি ও কাজী মারুফ । ছবি: ফেসবুক

ঢাকাই সিনেমার অভিনেতা কাজী মারুফ কিছুদিন আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি। সম্প্রতি তিনি আরও জানালেন, দেশে ফিরেই তিনি দেখা করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণির সাথে।

এতদিন পর বাংলাদেশে ফেরত এসেই মারুফ কেন দেখা করবেন পরীর সাথে?
মূলত অভিনেতার ‘রাজা গোলাম’ সিনেমায় নায়িকা হিসেবে পরীমণির সাথে কথা পাকাপাকি করতেই তার এই সাক্ষাতের সিদ্ধান্ত।

বিষয়টি নিয়ে আরও জানা গেছে, দীর্ঘদিন থেকে বন্ধ ছিল মারুফের সিনেমা ‘রাজা গোলাম’। কিন্তু বর্তমানে সিনেমাটির শুটিংয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। এর জন্য নায়িকা হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন পরী। ছবির পরিচালক সিনেমা প্রসঙ্গে এরই মধ্যে পরীর সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন। আর মারুফ দেশে ফিরে অভিনেত্রীর সাথে ফাইনাল কথাবার্তা শেষ করে শুটিং শুরু করবেন।

উল্লেখ্য যে, ‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক মারুফ অনেক বছর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখান থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন সিনেমার জগতে তার কামব্যাক করার। একারণেই চলতি মাসে দেশে ফিরছেন তিনি।

ইতিমধ্যেই ‘গ্রিন কার্ড’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন মারুফ। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে এই ছবি, যা মুক্তি দেওয়ার কাজ চলছে। ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভালোবাসা দিবস উপলক্ষে এই সিনেমার একটি গান মুক্তি দেয়া হবে ইন্টারনেটে। মারুফের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন নুসরাত তিসাম, নাজিদা সৈয়দ, নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার- মিথিলা রহস্য

রকস্টারের দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলার রসায়ন রকস্টারের দ্বিতীয় টিজার এ এবার শুধু শাকিব খানের রকস্টার রূপ নয়,…
শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার, মিথিলা রহস্য

প্রকাশ্যে এলো বনলতা সেন সিনেমার জীবনানন্দময় টিজার

বনলতা সেন সিনেমার টিজার বাংলা সাহিত্যের ইতিহাসে এমন খুব কম কবিতা আছে, যা কবিতাপ্রেমী না হলেও মানুষের মুখে মুখে…
বনলতা সেন

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি
0
Share