Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

দেশে ‘গৃহবন্দি’ চঞ্চল, দাবী ভারতীয় গণমাধ্যমের!

চঞ্চল চৌধুরী | ছবি: ফেসবুক

দুইবাংলার পরিচিত মুখ অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে দাবী করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। যদিও বিষয়টিকে গুজব বলেছেন অভিনেতা নিজেই।

চঞ্চল চৌধুরী | ছবি: ফেসবুক

১১ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার। পরিকল্পনামাফিক বিমানেও ওঠেন। কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে  কয়েকজন বিএনপি নেতা ও সেনাসদস্যরা বিমানে উঠে অভিনেতার কাছে জানতে চান—তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে চঞ্চল জানান, তিনি কাজের জন্যই নিউইয়র্ক যাচ্ছেন। এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে।

গণমাধ্যমটির দাবী, এরপরই গৃহবন্দি করা হয়েছে চঞ্চলকে। বর্তমানে নিজের বাড়িতেই অবস্থান করছেন এই অভিনেতা। এরপর একে একে  হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চলের ‘গৃহবন্দি’র খবর প্রচার করা হয়।

চঞ্চল চৌধুরী | ছবি: ফেসবুক

বিষয়টি নিয়ে যোগাযোগ করা অভিনেতা চঞ্চল জানান, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনও সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’

ভারতীয় গণমাধ্যম গুলো প্রকাশিত তথ্য যে ভুল তার বড় প্রমাণ এই যে, তাদের ‘মনগড়া’ প্রতিবেদনে কোনো বিশ্বস্ত সূত্র কিংবা চঞ্চল চৌধুরীর বক্তব্য তুলে ধরতে দেখা যায়নি। এমনকি অভিনেতার ঘনিষ্ঠ কারো বক্তব্যেও ব্যবহার করা হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share