Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

দেশীয় ৩টা সিনেমা মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে

‘পাতালঘর’, ‘নোনা পানি’ ও ‘সাঁতাও’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ২০তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা- ‘সাঁতাও’, ‘পাতালঘর’ ও ‘নোনা পানি’। ফেস্টিভ্যালের এশিয়ান স্পেকট্রাম বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমা তিনটি।

খন্দকার সুমনের পরিচালনায় ‘সাঁতাও’ সিনেমাটি মূলত নির্মাণ করা হয়েছে মাটি আর মাতৃত্বের গল্প নিয়ে। সদ্য বিয়ে করা এক কৃষকের সারাদিন কেটে যায় খেতে-খামারে। অপরদিকে একাকিত্বে ভোগেন তার স্ত্রী। এমতাবস্থায় এই একাকিত্ব দূর করতে স্ত্রীর সঙ্গী হয় একটা গরু। কৃষক, তার স্ত্রী ও গৃহপালিত পশুকে ঘিরেই এই সিনেমার গল্প। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।

নূর ইমরান মিঠুর পরিচালনায় ‘পাতালঘর’ সিনেমাটি হলো মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, রওনক হাসান, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

অপরদিকে বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েশন লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়িতা মহলানবিশ, বিলকিস বানু, রুবল লোদি প্রমুখ।

জানুয়ারি মাসের ১২ তারিখ থেকে ১৮ তারিখে মুম্বাইয়ে বসার কথা রয়েছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share