Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

দক্ষিণ ভারতীয় খাবার খেতে পছন্দ করেন নিক জোনাস!

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

পনির, দোসা- তথা দক্ষিণ ভারতের খাবার খেতে পছন্দ করেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস।

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রেবেকা ট্যান্ডনের সাথে কথা বলার সময় এ  কথা জানান মার্কিন সঙ্গীত তারকা।

নিকের মতে, পনির, দোসা ও বিরিয়ানি খেতে পছন্দ করেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, পনিরের তৈরি যেকোন খাবারই পছন্দ করেন নিক।

মার্কিন এ সঙ্গীত তারকা কিছুদিন ধরেই উত্তর আমেরিকাতে আয়োজিত নিজের কিছু কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।২০২৩ সালে হিন্দিতে গাওয়া ‘মান মেরি জান’ এর জন্য ভারতীয় দর্শকের কাছে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন নিক জোনাস।

২০১৮ সালে রাজস্থানে নিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২  সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন আলোচিত এ তারকা দম্পতি। তবে ভারতীয় খাবারের প্রতি নিকের ভালোবাসা দেখে বরাবরই খুশি হয়েছেন প্রিয়াঙ্কার অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share