Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

থাকছেন নিপুণ, আউট জায়েদ খান

নিপুণ আক্তার ও জায়েদ খান | ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ‘অপারেশন জ্যাকপট’ শীর্ষক সফলতম গেরিলা অপারেশন নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিতব্য সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় কয়েকদিন থেকেই গুঞ্জনে শোনা যাচ্ছিলো নিপুণ আক্তার ও জায়েদ খানের নাম। এবার নতুন খবর হলো- নিপুণ থাকলেও এখানে থাকছেন না জায়েদ।

জানা গেছে, অভিনয়শিল্পীদের তালিকা জানতে পেরে নিপুণ জানিয়েছিলেন, জায়েদ খান এই সিনেমায় কাজ করলে তিনি এতে কাজ করবেন না। যখন তিনি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, তখন জানতেন না এখানে যে জায়েদও আছেন। সাইনিং মানিও ফেরত দেওয়ার কথা জানান তিনি।

কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিনয়শিল্পীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হলে জানা যায়, নিপুণ থাকলেও ছবিটির সাথে আর যুক্ত নেই জায়েদ।

বিষয়টি নিয়ে ‘অপারেশন জ্যাকপট’-এর সহপ্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, “‘অপারেশন জ্যাকপট তৈরি হবে বড় আয়োজনে। অভিনয় করবেন ৮০ জনের মতো শিল্পী। অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। অনেকের সঙ্গেই ব্যাটে-বলে মেলেনি। এর মানে এই নয় যে তারা বাদ পড়েছেন বা বাদ দেওয়া হয়েছে। যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তাদের নাম জানানো হলো।“ সেই সংবাদ সম্মেলনটিতে জায়েদ বা নিপুণ- দুই তারকার কেউই উপস্থিত ছিলেন না।

প্রসঙ্গত, এর আগে ‘অপারেশন জ্যাকপট’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা বাপ্পী চৌধুরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share