Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইবেন যারা

ঢাকার সংগীতপ্রেমীদের জন্য আগামী ১০ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ড্রিমস’ কনসার্ট। এই কনসার্টে প্রথমবারের মতো পাকিস্তানি ব্যান্ড কাভিশসহ আরও পার্ফরম করবেন কারা জানেন কি?

সফলভাবে ‘ঢাকা রেট্রো’ কনসার্টের পর ব্লু ব্রিক কমিউনিকেশনস সংগীতপ্রেমীদের এক অনন্য অভিজ্ঞতা দিতে আয়োজন করতে যাচ্ছে দুই দিন ব্যাপী ‘ঢাকা ড্রিমস’ কনসার্ট।  

‘ঢাকা ড্রিমস’ কনসার্টের পোস্টার | ছবি: ফেসবুক

আয়োজকরা জানান, আগামি ১০ ও ১১ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্যের পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে। এরপর দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ার-এর পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের এক যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশ-এর আরেকটি মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।’

ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এমন একটি স্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্ট এর আয়োজন করছি যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share