Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

‘ডানকি’ আসছে বাংলাদেশে?

‘ডানকি’ সিনেমার একটি দৃশ্য । ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর পর মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘ডানকি’। বাংলাদেশেও মুক্তি পেয়েছিল চলতি বছর মুক্তিপ্রাপ্ত বলিউড বাদশাহ’র আগের দুইটি ছবি। এবার জানা গেছে, ‘ডানকি’-ও আসতে পারে বাংলাদেশে।

যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে সিনেমাটি আনার প্রক্রিয়া যে চলমান রয়েছে এই ব্যাপারটি নিশ্চিত। ‘ডানকি’ বাংলাদেশে আনতে আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু জানিয়েছিলেন, “আমরা চেষ্টা করছি সিনেমাটি আনার। তবে এখনও চূড়ান্ত নয়।” সব ঠিক থাকলে খুব শীঘ্রই সেন্সর বোর্ডে ‘ডানকি’ সিনেমা জমা দেওয়ার কথাও জানান তিনি। যদি সম্ভব হয়, সাড়া বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও মুক্তি দিতে চায় এর আমদানিকারক প্রতিষ্ঠান।

উল্লেখ্য যে, ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ডানকি’। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত রাজকুমার হিরানীর পরিচালনায় অভিনয় করেছেন শাহরুখ। কিং খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল এবং বোমান ইরানির মত তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share