Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

টেলর-সেলেনার বন্ধুত্বের আবারও জয়জয়কার

সেলেনা গোমেজ ও টেলর সুইফট | ছবি: এলে ফ্যাশন ম্যাগাজিন

অনেক আগে থেকেই পপতারকা সেলেনা গোমেজ ও টেলর সুইফট খুব ভালো বন্ধু। দর্শকদের কাছেও এই বিষয়টি অজানা নয়। দুই তারকার ভক্তরাই তাদের এই বন্ধুত্ব নিয়ে বিভিন্ন সময়েই হয়েছেন মুগ্ধ। এবার আরও একবার জয়জয়কার হলো সংগীত জগতের তুমুল জনপ্রিয় এই দুই তারকার বন্ধুত্বের!

২৫ আগস্ট মুক্তি পায় সেলেনার একক গান ‘সিঙ্গেল সুন’। এই গানটি শুনেই বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন টেলর। তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে সেলেনার গানের একটি ক্লিপ শেয়ার করেন। সাথে লিখেন, “যখন কারো সেরা বন্ধু আসলেই সেরা হয়।“ তিনি আরও লিখেন, “চিরকাল নাচা যাবে এই গানের তালে।“

বিশ্বখ্যাত এক পপ তারকা যখন আরেক তারকার বন্ধু হিসেবে সুনাম করে, তা দর্শকদের জন্য সত্যিই খুব উপভোগ্য ব্যাপার।

প্রসঙ্গত, সম্প্রতিই সেলেনা ঘোষণা দিয়েছিলেন তার নতুন অ্যালবামের কাজ নিয়ে। সেই অ্যালবামেরই একটি ট্র্যাক ‘সিঙ্গেল সুন’ প্রকাশ করা হয়েছে। অপরদিকে, ‘ইরাস ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন টেলর। কিন্তু এতো ব্যস্ততার মাঝেও বন্ধুর মুক্তি পাওয়া গানের সুর পৌঁছে গেছে তার কাছে। আর সেই গানের প্রশংসা করতেও পিছপা হননি তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share