Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

টিকটকের তালিকায় দেশীয় সেরা যারা

হৃদি শেখ, মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মীম ও সাফা কবির (বাম থেকে) । ছবি: সংগৃহীত

বছর শেষে সেরাদের তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্ল্যাটফর্ম টিকটক। এই তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মেহজাবিন চৌধুরী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম, অনির্বাণ কায়সার ও হৃদি শেখের মত তারকারা।

‘ফর ইউ’ ফিডে আলোচিত ছিল এই তারকাদের ভিডিওগুলো। ফিডে রমজান প্রস্তুতি শেয়ার করেছিলেন সাফা। মেহজাবিন শেয়ার করেছিলেন ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য ও ফ্যাশন নিয়ে। আর দুর্গা পূজার উৎসবের লুক শেয়ার করেছিলেন মীম। এছাড়াও অনির্বাণ তুলে ধরেছিলেন বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং হৃদি শেয়ার করেছিলেন মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মুগ্ধকর লুক।

মূলত ট্রেন্ড বিশ্লেষণ ও অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে টিকটকে প্রকাশ হওয়া জনপ্রিয় ও আলোচিত ভিডিওগুলো নিয়ে তৈরি করা হয়েছে সেরাদের এই তালিকা। যেখানে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রকাশ হওয়া কনটেন্ট নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। বিভিন্ন সময় টিকটক ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে এসব কনটেন্টগুলো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস আগামী ২০ মার্চ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বিটিএস। তবে তারচেয়ে চমকপ্রদ খবর হল…
ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ডলি জহুর অভিমান করে সিনেমা ছেড়েছিলেন

অভিনেত্রী ডলি জহুর ডলি জহুর বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় বরেণ্য তারকা অভিনেত্রী। বেশির ভাগ সময়েই মায়ের…
ডলি জহুর অভিমান করে

আসছে ‘ইউ এন্ড মি ফরএভার’

ফারহান-কেয়া জুটির চমকের অপেক্ষা দর্শকদের জন্য রোমান্টিক ও ইমোশনাল অনুভূতির নতুন এক গল্প নিয়ে আসছে ‘ইউ এন্ড মি…
আসছে ‘ইউ এন্ড মি ফরএভার’

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

রাফসানের সাবেক স্ত্রী কোথায়? কী করছেন? জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা-অভিনেত্রী জেফার রহমানের বিয়ের…
আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট
0
Share