Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

টাইগার সালমান আসছে ট্রেলার নিয়ে

‘টাইগার ৩’ সিনেমার পোস্টারে সালমান খান | ছবি: ফেসবুক

‘টাইগার’ হয়ে ‘টাইগার ৩’ সিনেমা নিয়ে আসছেন অভিনেতা সালমান খান। এই খবর এখন পুরাতন হলেও এবার ছবিটির ট্রেলার মুক্তির নতুন বার্তা দিয়ে ভক্তদের উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিলেন বলিউডের এই সুপারস্টার।

সালমান তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে ‘টাইগার ৩’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন। যা ‘টাইগার’ চরিত্রে অভিনেতার একক পোস্টার। পোস্টের ক্যাপশনে তিনি হিন্দিতে লিখেন, “টাইগার আ রাহা হ্যায় ১৬ অক্টোবর। রেডি হো যাও”। যা বাংলা করলে দাঁড়ায়, “টাইগার আসছে ১৬ অক্টোবর। তৈরি হয়ে যাও”। সাথে হ্যাশট্যাগ দিয়ে লিখেন, টাইগার ৩ ট্রেলার। অর্থাৎ, ভক্তদের টাইগারকে আবারও পর্দায় দেখার বার্তা দিলেন অভিনেতা।

দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’ সিনেমা। এর আগে ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ছবিটির ট্রেলার।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার তথা ফার্স্ট লুক। যা তুমুল হাইপ তৈরি করতে সক্ষম হয়। তারপর প্রকাশ্যে আসে সিনেমায় ‘জোয়া’ চরিত্রের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একক পোস্টার। যেখানে স্পাই জোয়াকে দেখা গেছে তার ‘রাফ এন্ড টাফ’ লুকে। টাইগারের প্রকাশিত পোস্টারের টাফ লুকও সবার চিরচেনা।

ট্রেলার মুক্তি পেলে কি নতুন আকর্ষণ নিয়ে আসবেন সালমান? এবার তা-ই দেখার পালা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share