Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

টয়লেট ডে’তে বুবলীকে অপু বিশ্বাসের খোঁচা!

অপু বিশ্বাস ও শবনম বুবলী | ছবি: ফেসবুক

ঢাকাই সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মাঝে ভার্চুয়াল তর্কযুদ্ধ নতুন নয়। সুযোগ পেলেই একে অপরকে খোঁচা দিতে ছাড়েন না! সম্প্রতি টয়লেট দিবসে ফের চিত্রনায়িকা বুবলীকে নিয়ে ইঙ্গিতমূলক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অপু বিশ্বাস।

গেল ২০ নভেম্বর ছিল অভিনেত্রী বুবলীর জন্মদিন । বিশেষ দিনটিতে তিনি পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন। ফেসবুকে সেই মুহূর্তের ভিডিওতে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।

আরেকদিকে, বুবলীর জন্মদিনের তিনদিন পর অর্থাৎ ২৪ নভেম্বর, রবিবার রাতে অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টহাসির ইমোজিও জুড়ে দেন তিনি।

এই পোস্টে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনরা ধরে নিয়েছেন যে, বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন অপু বিশ্বাস। যদিও তার এই ফেসবুক আইডি ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়। তবে অপুর এমন ইঙ্গিতমূলক পোস্ট ভালোভাবে নেননি বুবলীর ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় চলছে দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে পাল্টপাল্টি সমালোচনা। অপুকে উদ্দেশ্য করে অনেকে লিখেছেন, ‌‘বুবলীকে নিয়ে আপনার হিংসা কমছে না।’ আবার কারও মন্তব্য, ‘আপনাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন।’

উল্লেখ্য, এর আগে ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। তখন বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি। সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মহাজাগতিক রোমান্স সিনেমা নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share