Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

জুনিয়ার আইডল অঞ্জনা এখন বড়দের ইন্ডিয়ান আইডল মঞ্চে

শ্রেয়া ঘোষালের সাথে অঞ্জনা । ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান আইডল জুনিয়র ২০১৩ চ্যাম্পিয়ন অঞ্জনা আবারও ফিরে এসেছেন। দশ বছর পরে আবারও প্রতিযোগী হয়ে ফিরে এসেছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চেই।

২০১৩ সালে ‘আপ কি নাজরোনে সামঝা’ গেয়ে বিচারকদের মন জয় করে নিয়েছিলেন মাত্র দশ বছর বয়সী অঞ্জনা। তখন বিচারক ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল ও শেখর। দশ বছর পর যখন আবারও অঞ্জনা অডিশন দিলেন তখনও বিচারকের আসন ঘুরে ফিরে আবারও শ্রেয়া ঘোষাল ও বিশালের কাছেই। তবে শেখরের পরিবর্তে আছেন এবার কুমার শানু।

অঞ্জনাকে দেখে আবেগাক্রান্ত হয়ে যান শ্রেয়া নিজেই। তবে গান না শুনে ইয়েস কার্ড পাবে কি পাবে না তা নিয়ে আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেন তারা। জানান, আগে পারফরমেন্স পরে ইয়েস কার্ড।

অঞ্জনা এবারো আশাহত করেননি। ‘খোয়াবো কি গুড়ি’ গানটি গেয়ে তিন বিচারককে একবারেই ইয়েস কার্ড দিতে ‘ইয়েস’ বলান এই তরুনী।

জানান, জুনিয়র মঞ্চে জয়ী হবার পর থেকেই তিনি এই মঞ্চের জন্য নিজেকে তৈরি করা শুরু করেন।

ফলশ্রুতিতে অন্য একাধিক প্রতিযোগীর মত হারিয়ে না গিয়ে ২০২৩ সালে ফিরে এলেন ইন্ডিয়ান আইডলের নতুন মঞ্চে।

অঞ্জনা এবারও ভালো ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন এমন আশা করছেন ইন্ডিয়ান আইডল ভক্তরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share