Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

জায়েদের ভক্ত পূজা চেরীও!

পূজা চেরী ও জায়েদ খান

এবার জানা গেল নতুন খবর! জায়েদ খানের ভক্ত হিসাবে সামনে এলেন পূজা চেরী। 

তবে বাস্তবে নয়, বড় পর্দায় জায়েদ খানের ডাই হার্ড ফ্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘নূর জাহান’ খ্যাত তারকাকে।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ নামক চলচ্চিত্রে গ্রামের জায়েদ ভক্ত এক মেয়ে বুচির চরিত্রে বড় পর্দায় দেখা যাবে পূজা চেরীকে। ছবিটিতে নিজের চরিত্রেই রুপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন জায়েদ খান।

১৭ সেপ্টেম্বর ঢাকার অদূরে আমিন বাজার এলাকায় ছবিটির শুটিংয়ে অংশ নেন জায়েদ । ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রে অতিথি চরিত্রে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত নায়ক।

সিনেমাটিতে বুচির ভূমিকায় শুরুতে কলকাতার  দর্শনা বণিকের অভিনয় করার কথা শোনা গেলেও পরবর্তীতে পূজা চেরীকে মুখ্য ভূমিকায় কাজ করার জন্য নেওয়া হয়।

চলচ্চিত্রটিতে জায়েদ খান ও পূজা চেরী ছাড়াও মিশা সওদাগর, আদর আজাদের মত তারকাদের বড় পর্দায় দেখতে পাবে দর্শক। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share