Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রিজু আহত

নির্মাতা রিয়াজুল রিজু | ছবি: ফেসবুক

কো’টা আ’ন্দো’ল’নকে ঘিরে দেশে চলা অস্থির পরিস্থিতিতে ৪ আগস্ট টাঙ্গাইল প্রেসক্লাবের পাশে পু’লি’শের ছোড়া গু’লিতে (ছররা গু’লি) আহত হয়েছেন তরুণ নির্মাতা রিয়াজুল রিজু।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতার শরীরের চারটি স্থানে ছররা গু’লি লাগে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন। গণমাধ্যমের সাথে আলাপে নির্মাতা রিজু জানিয়েছন, ‘আমি পরিচালনার পাশাপাশি সাংবাদিকতা করি। যে কারণে টাঙ্গাইলে অনেক সাংবাদিক বন্ধুবান্ধব আছেন। তাদের সঙ্গেই কথা হচ্ছিল। পাশেই কিছুটা দূরে শি’ক্ষা’র্থী’দের সঙ্গে পু’লি’শে’র সং’ঘ’র্ষ হচ্ছিল। অনেক শব্দ পাচ্ছিলাম। হঠাৎ শি’ক্ষা’র্থী’রা দৌড়াতে শুরু করে। এমন সময় পু’লি’শের ছোড়া গু’লি এসে আমার শরীরে লাগে। কিছু বুঝে ওঠার আগেই চারটি গু’লি লেগেছে।’  


নির্মাতা আরও যোগ করেন, ‘আমি শুরু থেকেই শি’ক্ষা’র্থী’দের যৌক্তিক আ’ন্দো’ল’নের সঙ্গে সায় দিয়েছি। কিন্তু এখানে নিরপরাধ শিক্ষা’র্থী’দের ওপর গু’লি করছে দেশের রাষ্ট্রব্যবস্থা। যে রাষ্ট্র শি’ক্ষা’র্থী’দের বুকে নির্বিচার গু’লি চালানোর অনুমতি দেয়, সেই সরকার চাই না। এটা স্বাধীন কোনো দেশ হতে পারে না। আমি শি’ক্ষা’র্থী’দের সঙ্গে আছি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবুও এই বুকে গু’লি বন্ধ হোক।’

উল্লেখ্য,বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার রিয়াজুল রিজু  ২০১৫ সালে তার প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’ দিয়ে সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ আটটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানে আমেরিকার হামলায় নিন্দা জানিয়েছে হলিউড তারকারা

হলিউড তারকারা ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তেহরানসহ দেশটির বিভিন্ন…
ইরানে আমেরিকার হামলায় নিন্দা

আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে বান্ধবীকে যা জানিয়েছিলেন

জাহের আলভী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।…
আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে

ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি না দেয়ার যে ব্যাখ্যা দিলেন

মোস্তফা সরওয়ার ফারুকী নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত সিনেমা শনিবার বিকেল নিয়ে গত কয়েকবছর ধরে চলছে…
ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি
0
Share