Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ছিনতাইকারীর কবলে বাদশা বুলবুল

সংগীতশিল্পী বাদশা বুলবুল | ছবি: ফেসবুক

৫ আগস্ট যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর কবলে পড়েন সংগীতশিল্পী বাদশা বুলবুল। সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার খবর জানিয়েছেন শিল্পী নিজেই।

৬ আগস্ট নিজের ব্যক্তিগত ফেসবুকে ছিনতাইয়ের বর্ননা জানিয়ে শিল্পী লেখেন, ‘ গতকাল (৫ আগস্ট) রাতে বাসায় ফেরার পথে 175av Jamaica তে আমাকে ছিনতাই কারী হঠাৎ করে পথের মধ্যে পথ রুখে দাড়ায় এবং আমার গলা চেপে ধরে স্বাস রুদ্ধ করে ফেলে তারপর আমি অজ্ঞান হয়ে পরি যখন জ্ঞান আসে তখন দেখি আমার সব কিছু নিয়ে ওই ছিনতাই পালিয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে আমি প্রাণে বেচে যাই এখন আমি হাসপাতাল, আমার জন্য সবাই দোয়া করবেন যেন অতি শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠি। আজ সারাদিন ডলি (ডলি সায়ন্তনি) আমার সাথেছিল। এই মাত্র বাসায় গেলো ও না থাকলে আজ নিজেকে অনেক অসহায় মনে হতো।’

কন্ঠশিল্পী বাদশা বুলবুলের এই পোস্টের কমেন্ট বক্সে তার ভক্ত থেকে সহকর্মীরা, সকলেই তার জন্য দোয়া করেছেন। বাদশা বুলবুলের বোন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী কমেন্টে লেখেন, আল্লাহ মহান। আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে দিয়েছেন। এমন একটা সভ্য দেশে এমন হয়!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share