Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ খান 

শাহরুখ খান | ছবি: অয়ালপেপারস

বলিউড অভিনেতা শাহরুখ খান পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তবে পর্যটনের উদ্দেশ্যে নয়, এবার তার যুক্তরাষ্ট্র সফর হবে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৯ জুলাই মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন শাহরুখ। সেখানে তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল আগেই। কিন্তু সেখানে চিকিৎসা নিয়ে নাকি তিনি পুরোপুরি সুস্থ হননি। ফলে তিনি এবার যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শাহরুখ খান | ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

শাহরুখের আবারও অপারেশন হতে পারে বলে জানা গেছে। কিন্তু বলিউড বাদশাহ’র চোখে কি সমস্যা হয়েছে? এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে মে মাসে আইপিএল চলাকালে একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। অতিরিক্ত গরমে তিনি আক্রান্ত হয়েছিলেন হিট স্ট্রোকে। ফলে তাকে দ্রুত ভর্তি করা হয়েছিল গুজরাটের নিকটস্থ একটি হাসপাতালে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে কিছুদিন খানিকটা বিরতি নিয়ে ফের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা
0
Share