Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

চলে গেলেন কানাডিয়ান অভিনেতা সাদারল্যান্ড

প্রয়াত কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড | ছবি: বিবিসি

২০ জুন, বার্ধক্যজনিত কারণে আটাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘দ্য হাঙ্গার গেমস’ খ্যাত কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড। অভিনেতার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে।  

প্রয়াত ডোনাল্ডের ছেলে অভিনেতা কিয়েফের সাদারল্যান্ড ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ‘দু:খ ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সিনেমার ইতিহাসে আমার বাবা ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভালো-মন্দ যে কোনো ভূমিকায় তিনি সাহসী ছিলেন। কঠিন মুহুর্তেও তিনি ঘাবড়াতেন না। আমার বাবা যা ভালো মনে করতেন, তাই করতেন। তিনি না চাইলে তাকে কেউ কিছু করাতে চান না। তিনি তার জীবনকে খুব ভালোভাবে উপভোগ করে গেছেন।’

অভিনেতার মৃ’ত্যুতে শোক প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, ‘ডোনাল্ডের অভিনয় নৈপুণ্য ছিল অনন্য। তিনি একজন সত্যিকারের অভিনয় শিল্পী ছিলেন।’

উল্লেখ্য, কলেজ জীবন শেষে নিউজ প্রেসেন্টার হিসেবে কাজ করেন ডোনাল্ড। এরপর ব্রিটিশ চলচিত্র ও টেলিভিশনে ছোট ভূমিকায় অভিনয় করেন। ১৯৬৭ সালে ‘দ্যা ডার্টি জোন’-য়ে অভিনয় করে পরিচিতি পান। আর থেমে থাকেননি, দীর্ঘ পঞ্চাশ বছরের ক্যারিয়ারে প্রায় ২০০টি মত সিনেমায় অভিনয় করেন ডোনাল্ড সাদারল্যান্ড।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share