Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

চট্টগ্রাম মাতাবেন জেমস ও সাতটি ব্যান্ড  

আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্লাওয়ার ফেস্ট’ এর ‘গালা নাইট’ কনসার্ট।  

এই কনসার্টে গাইবে দেশের জনপ্রিয় অনেক ব্যান্ডদল। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এ আয়োজনের অন্যতম আকর্ষণ জেমসের নগর বাউল। পাশাপাশি কনসার্টে পারফর্ম করবে এ সময়ের জনপ্রিয় আরও সাতটি ব্যান্ড। পারফর্মইং তালিকায় রয়েছে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ এবং তীরন্দাজ।   

আর্বোভাইরাস ব্যান্ড | ছবি: ফেসবুক

আয়োজকরা গণমাধ্যমকে জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’ এর আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট। কনসার্টটি সব শ্রেণির দর্শকের জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে। ওইদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। সাতটি ব্যান্ডের পরিবেশনা শেষে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস।   

শীতের মৌসুমকে সংগীতশিল্পীরা বলেন ‘সিজন’। বছরের বড় কনসার্টের বেশির ভাগই হয় এ সময়ে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রে জানা গেছে, আগামী মাসে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ভালোবাসা দিবস উপলক্ষেও থাকবে জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীদের গানের পরিবেশনা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share