Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন যারা

বাম থেকে আনোয়ারা, নুর উদ্দিন ও ফেরদৌস আরা | ছবি: গুগল

আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ সিজন-২ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে আয়োজক গ্লোবাল স্টার কমিউনিকেশন।

রাজধানী ঢাকার ‘হলিডে ইন’ পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাওয়ার্ড শোতে আজীবন সম্মাননা পাচ্ছেন — বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক বিশিষ্ট ফটোগ্রাফার নুর উদ্দিন।

চলতি বছরের আয়োজনে গ্লোবাল স্টারে জুরি- চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ, সাংবাদিকতা এবং আবৃত্তি সহ ৩০ টি বিভাগে সেরাদের পুরস্কার প্রদান করা হবে বলেও জানিয়েছে গ্লোবাল স্টার কমিউনিকেশন। 

জুরি বোর্ডের দায়িত্বে থাকছেন — সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ, চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাব সভাপতি সালাম মাহমুদ, কোরিওগ্রাফার ইভান শারিয়ার সোহাগ ও ডা. গ্লোবাল স্টার কমিউনিকেশন এর চেয়ারম্যান মাশায়েদ রহমান মুন, বিনোদন রিপোর্টার মাসুদ রনো।

গ্লোবাল স্টার কমিউনিকেশন এর সিইও আর কে রিপন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে দেশে এবং দেশের বাহিরে মানুষদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের এই সংগঠন। এ লক্ষে ইতিমধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।’

উল্লেখ্য, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ সিজন-২ অনুষ্ঠানটি জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, রবি চৌধুরী, ন্যান্সি, তানজিন তিশা, আনিকা কবির শখ, মৌসুমি হামিদ, প্রিয়া জান্নাতুল, আব্দুন নুর সজল, বারিশ হক, স্টাইলিস কোরিওগ্রাফার গৌতম সাহা সহ তারকাদের নাচ ও গানের পরিবেশনা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share