Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১৪, ২০২৬

কোক স্টুডিও বাংলাতে কি আসবেন অরিজিৎ সিং?

শায়ান চৌধুরী অর্ণব ও অরিজিৎ সিং

বাংলাদেশে কী তবে গান গাইতে চলেছেন অরিজিৎ সিং? 

গুঞ্জন মনে হলেও অরিজিতের বাংলাদেশে গান গাওয়া প্রসঙ্গে কিছুটা ইঙ্গিত দিয়েছেন দেশের জনপ্রিয়  সঙ্গীত তারকা অর্ণব। 

২০ জুন শায়ান চৌধুরী অর্ণব নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন ।

অরিজিতের সাথে তোলা ছবিটির  ক্যাপশনে তার সাথে সময় কাটানোর জন্য গায়ককে  ধন্যবাদ জানান অর্ণব ।

পোস্টের শেষে অর্ণব  অরিজিতের উদ্দেশ্যে লেখেন, “শীঘ্রই গান পাঠাব তোমাকে’’ । অর্ণবের এই লাইনকে কেন্দ্র করেই  ব্যাপক কৌতূহল জেগেছে ভক্তমহলে।

তবে কি অরিজিৎকে দেখা যাবে কোক স্টুডিও বাংলাতে? নাকি কোনো বাংলাদেশী  সিনেমাতে কণ্ঠ দেবেন গায়ক? উত্তরটা জানার  জন্য অবশ্য  ভক্তদের কিছুদিন অপেক্ষা করতে হবে। 

 বাংলাদেশে অরিজিতের  গান গাওয়ার  গুঞ্জন এইবারই  প্রথম নয়।

কিছুদিন আগে  শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাতে গায়কের একটি ট্র্যাক থাকার  কথা  শোনা গেলেও এ সম্পর্কে কোন  বক্তব্য দেননি নির্মাতারা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুক্তির দিনেই প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

রাজনৈতিক স্যাটায়ারধর্মী সিনেমা রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির প্রথম…
‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দিচ্ছে চরকি

চরকি কার্নিভ্যালে সম্মানিত কারিনা তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালপ্রয়াণে গভীর শোক নেমে…
কারিনা কায়সার
0
Share