Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

ওটিটি ও টিভিগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ে চান ফারুকী

দেশের ওটিটি প্ল্যাটফর্ম, চলচ্চিত্র ও টেলিভিশন চ্যানেলগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে না থাকায় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ৷ ২৮ জানুয়ারী মঙ্গলবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কালচার অ্যান্ড আর্ট এডুকেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কালচার অ্যান্ড আর্ট এডুকেশন’ পোস্টার | ছবি: অলইভেন্টস

ওটিটি প্ল্যাটফর্ম, চলচ্চিত্র ও টেলিভিশন চ্যানেলগুলো যথারীতি তথ্য মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু কোন সমস্যা দেখা দিলে তার দায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওপরেও বর্তায়। তাই সবকিছু একই মন্ত্রণালয়ের অধীনে আনলে সেসব সমস্যার সমাধান হবে বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এদিকে দেশে চলমান নানা বিষয় ও এই সমস্ত বিষয় নিয়ে নানাজনের নানামত ও মতবিরোধ অব্যাহত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের সময় পক্ষ বিপক্ষের সংস্কৃতি তৈরি হয়েছিল। ভিন্ন মতকে সব সময় দমিয়ে রাখা হতো। যার ফলে এই জুলাই অভ্যুত্থান। ভিন্ন মতকে গ্রহণ করার অভ্যাস মানুষের মধ্যে তৈরি করতে হবে। এভাবেই সংস্কৃতি সমৃদ্ধ হবে’।

এছাড়াও জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও তিনি কথা বলেন। ১৮ আগস্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে না নামলে এত বড় অভ্যুত্থান সম্ভব হতো না বলে তিনি মতামত ব্যক্ত করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share