Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

এবার ‘বার্বি’ ভাঙলো একশো বছরের রেকর্ড

‘বার্বি’ সিনেমায় মার্গট রবি | ছবি: ফেসবুক

২১ জুলাই মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছে ‘বার্বি’ সিনেমাটি। আয়ের দিক থেকে ইতিমধ্যে ইতিহাস গড়েছে অনেক। এবার আরও একটি সাফল্যের পালক যুক্ত হল। 

ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে একশো বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ‘বার্বি’ এখন আছে তালিকার শীর্ষে!

সংশ্লিষ্ট গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, সিনেমাটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আয় করেছে ১ দশমিক ৩৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ১৪ হাজার ৬৬৩ কোটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নার ব্রাদার্স একটি পোস্ট শেয়ার করে লিখেন, “এখন আমাদের সর্বোচ্চ আয়ের সিনেমা হলো ‘বার্বি’। এর আগে ওয়ার্নার ব্রাদার্সের কোনো সিনেমা এতো আয়ের মুখ দেখেনি। সিনেমার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন। এই মাইলফলক ইতিহাস হয়ে থাকবে।”

এই রেকর্ডের তালিকার শীর্ষে এতদিন ছিল ২০১১ সালের ‘হ্যারি পটার’ সিরিজের পার্ট টু সিনেমাটি। যা ১.৩১৫ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছিল। তাছাড়া তাদের রেকর্ডের তালিকায় আছে ‘অ্যাকুয়াম্যান’, ‘দ্য ডার্ক নাইট রাইজেস’, ‘জোকার’ এবং ‘দ্য হবিট’-এর মত ছবিগুলো।

প্রসঙ্গত, ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। যেখানে বার্বি ও কেইন হয়ে মূল চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি ও রায়ান গসলিং। সাথে ছিল আরও এক ঝাঁক তারকা। ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ হলেন দর্শকরা

জয়া আহসানের নতুন ছবি সম্প্রতি বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয়…
জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ

ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক জানিয়েছেন শাকিব খান

জাভেদের মৃত্যুতে শাকিব খান আজ বুধবার বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ…
ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক

পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’- অভিনেতা জাভেদের নামে

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন দীর্ঘদিন ক্যানসার অসুস্থতায় থাকার পর আজ ২১ জানুয়ারি সকালে চলচ্চিত্র অভিনেতা…
পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’
0
Share