Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

এখন কেমন আছেন পর্দার ফেলুদা? 

সব্যসাচী চক্রবর্তী | ছবি: আনন্দবাজার পত্রিকা

টলিউডের অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে মন খারাপ ছিল তার ভক্ত ও অনুরাগীদের। এদিকে পরিবারের পক্ষ থেকেও অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো খবর জানানো হয়নি। ফলে চিন্তিত হয়ে পড়েন তার শুভাকাঙ্ক্ষীরা। অবশেষে সব্যসাচীর বর্তমান অবস্থা নিয়ে জানা গেলো আপডেট!

আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, হাসপাতাল থেকে ২২ মার্চ বাড়ি ফিরেছেন পর্দার ‘ফেলুদা’ খ্যাত এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন সব্যসাচীর ছেলের স্ত্রী ঋদ্ধিমা ঘোষ। তিনি জানান, ‘বাবা এখন খুব ভাল আছেন। চিকিৎসকেরা আপাতত কয়েক দিনের জন্য তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’

মূলত ১৯ মার্চ রাতে একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন সব্যসাচী। প্রাথমিক চিকিৎসায় তার হার্টে ব্লক ধরা পড়েছিল। ফলশ্রুতিতে অভিনেতার শরীরে পেসমেকার বসানো হয়। যদিও পুরো বিষয়টি নিয়ে সেসময় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সব্যসাচীর পরিবার।

পরবর্তীকালে দোল পূর্ণিমার আগেই সব্যসাচী বাড়িতে ফিরে যাওয়ায় চক্রবর্তী পরিবারে প্রশান্তি আসে।

এদিকে সুস্থ হয়ে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমার শুটিং শুরু করার কথা হয়েছে অভিনেতার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share